শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

পিতা-মাতা সচেতন হলে সে শিশু সুশিক্ষায় শিক্ষিত হতে বাধ্য¬ ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় অবস্থিত মাউন্ট এভারেষ্ট কে জি এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ পলাশ দাস। শিক্ষক অভিজিত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সমাজ সেবক হারুনুর রশীদ, জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বন্ধু মঙ্গল রায়, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কামাল চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অভিভাবক কাজী মাসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, শিশুর সর্ব শ্রেষ্ট শিক্ষক হচ্ছে তাদের পিতা-মাতা। পিতা-মাতা সচেতন হলে সে শিশু সুশিক্ষায় শিক্ষিত হতে বাধ্য। তাই তিনি শিশুদের সকল অভিভাবকদের সচেষ্ট হবার আহ্বান জানান।
পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com