শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে ডাকাতি ॥ নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লীতে ঘরের গ্রীল ভেঙ্গে গৃহকর্তা ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে একদল মুখোশধারী ডাকাতদল নগদ ২ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্নালংকারসহ ১২ লক্ষাধিক টাকা র মালামাল নিয়ে গেছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নারান্দি গ্রামের অখিল রঞ্জন কর বলুর বাড়ীতে গত শনিবার দিবাগত গভীর রাতে ৮/১০ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাদ দল ঘরের গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তা অখিল ও তার স্ত্রীকে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতরা ঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্নালংকার ও অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। ডাকাতদল পালিয়ে যাওয়ার পর বাড়ীর লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। গতকাল সোমবার সকালে বিষয়টি গোপলার বাজার ফাড়ি পুলিশকে অবগত করলে ফাড়ি ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে গৃহকর্তা অখিল কর বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com