শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

দ্বিতীয় বারের মতো স্বর্ণপদক পেলেন হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আইন শৃংখলা রক্ষা ও মানবসেবায় বিশেষ অবদান রাখায় আবারো স্বর্ণপদক পেলেন হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক। ঢাকার শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাকে মহাত্মা গান্ধী স্বর্ণপদকে ভূষিত করে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়। শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন স্বাক্ষরিত স্বর্ণপদকের সনদপত্র ও ক্রেষ্ট ওসি ইয়াছিনুল হকের হাতে তুলে দেন আগত অতিথিবৃন্দ। ওসি ইয়াছিনুল হক স্বর্ণ পদক পাওয়ায় সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com