শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে গুরুগৃহ টিচিং হোম’র কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ৬৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের গুরুগৃহ টিচিং হোম এর ৩ কৃতি শিক্ষার্থী ঢাকা বিশ্ব বিদ্যালয়ের “খ” ইউনিটে মেধা তালিকায় স্থান অর্জনকারী টিচিং হোম’র তিন কৃতি শিক্ষার্থী অনিক রায়, মলয় রায় ও শিল্পী সুত্রধর’কে গতকাল শনিবার তাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। টিচিং হোম’র শিক্ষার্থীদের উদ্যোগে নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পৌর সভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের ছাত্র পিন্টু রায় ও মৌলভীবাজার সরকারী কলেজে অধ্যায়নরত পদার্থ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন গুরুগৃহ টিচিং হোমের পরিচালক বিপুল চন্দ্র দেব। সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, শিক্ষক সমিতির সহ সভাপতি লিটন রায়, সহ সভাপতি শাহীনুর আক্তার চৌধুরী পান্না, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, বড় সাকুয়া সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক সুকেশ শীল, উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাঞ্চন বনিক, আনন্দ নিকেতনের সভাপতি প্রনব দেব, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইকবাল আহমদ বেলাল, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান, অনুপ রায়, দ্রুপদী দাশ, কংস সুত্রধর, টিচিং হোমের শিক্ষার্থী রাহেল মিয়া তালুকদার, অলক রায় পিন্টু রায়, আবুহানী চৌধুরী, দুর্জয় রায় দীপ, উৎফল চক্রবর্ত্তী সানি, সুমিত দাশ সামন্ত, ইয়াকুব আলী, সূচিত্রা সরকার, রেজোয়ান ইসলাম শাকিল, সুমন রবিদাশ প্রমূখ।
পরে অনুষ্টানের অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সম্মাননা সনদপত্র তোলে দেন। বক্তাগণ গুরুগ”হ টিচিং হোম এর অতীত ও বর্তমান সফলতার প্রশংসা করে বলেন, গুরুগৃহ টিচিং হোমের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান অর্জন করে শুধু টিচিং হোম এর সুনাম বয়ে আনে নি, সমগ্র উপজেলার জন্য গৌরব বয়ে আনা হয়েছে। বক্তাগণ মেধাবী ছাত্র মলয় দাশ’কে সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com