শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

কার ভর্তি ১শ কেজি গাঁজাসহ মাধবপুরের ফয়সল আটক

  • আপডেট টাইম রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের মাদক সম্রাট ফয়সল প্রাইভেটকার ভর্তি ১শ কেজি গাঁজাসহ আশুগঞ্জে আটক হয়েছে। এ সময় তার গাড়ি চাপায় মিলন মিয়া (২৭) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছে।
গতকাল শনিবার সকাল ৮টার দিকে মাধবপুরের ধর্মঘর থেকে একটি প্রাইভেট কার যোগে প্রায় ১শ কেজি গাঁজা নিয়ে মাদক সম্রাট ফয়সল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। গাড়িটি বেপরোয়া গতিতে চালিয়ে গেলে হাইওয়ে পুলিশের সন্দেহ হয়। হাইওয়ে পুলিশ আশুগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে গাড়িটি ধাওয়া করে পুলিশ। সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ওই সময় মহাসড়ক পার হচ্ছিল মিলন মিয়া নামের ওই হোটেল শ্রমিক। এসময় বেপরোয়া গতির প্রাইভেট কারটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এক পর্যায়ে পুলিশ আশুগঞ্জে কারটির গতিরোধ করতে সক্ষম হয়। এ সময় প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী ফয়সাল মিয়াকে আটক করা হয়। এ সময় কারে তল্লাশী চালিয়ে ১’শ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফয়সল মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের হোসেন আলীর পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com