বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে মাদক ব্যবসায়ী সহ ৪ জন গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭৫১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার দারাগাাঁও চা-বাগান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার তিতারকোণা গ্রামের মকসুদ আলীর ছেলে কবির মিয়া (৪৫), চুনারুঘাট উপজেরার উবাহাটা গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে অজয় ভূষণ দাস (৩০), মৃত হাবিবুর রহমানের ছেলে সাবাজ মিয়া (৩০) ও হবিগঞ্জ সদর উপজেলার শাবাজপুর গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ফুরুক মিয়া (৫৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রুপু কর এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দারাগাাঁও বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিক্সাসহ (হবি-থ-১১-৪৫৫৪) মদ বিক্রি করা অবস্থায় এক মাদক ব্যবসায়ী ও তিন মাদকসেবীকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৫ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com