বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ বিআরটিয়ের উদ্যোগে হেডলাইটে কালো রং করণ বিষয়ে সচেতনতা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিআরটিএ ও জেলা প্রশাসনের উদ্যোগে যানবাহনের হেডলাইটের উপর কালো রং করণ বিষয়ে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিআরটিএর সহকারি পরিচালক মোঃ আবু নাঈমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন, মোটর মালিক সমিতির সেক্রেটারী শংখ শুভ্র রায়, সহ-সভাপতি কাজী মলাই মিয়া, আজিজুর রহমান ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী প্রমুখ। সভা শেষে অর্ধশতাধিক গাড়ির হেডলাইটে কালো রং বসানো হয়। প্রধান অথিতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এমরান হোসেন বলেন, হবিগঞ্জ বিআরটিএ এর মতো সারা দেশে এমন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। হবিগঞ্জ বিআরটিএ’র সহকারি পরিচালক এমন কার্যক্রম গ্রহণ করায় তাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে তাকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com