বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইমামের জানাজায় সংঘবদ্ধ পকেট চোর ॥ শতাধিক মুসল্লীর মোবাইল ও নগদ টাকা চুরি ॥ আটক ৩

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ৬২৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ নিউইয়র্কে নিহত ইমাম মাওলানা আলাউদ্দিন আখঞ্জির নামাজে জানাজায় শতাধিক মুসল্লীর মোবাইল ও নগদ টাকা পয়সা খোয়া গেছে। একটি সংঘবদ্ধ পকেটমার নামাজে জানাজার সময় মুসল্লীদের পকেট থেকে মোবাইল ও নগদ টাকাসহ মুল্যবান কাগজপত্র নেয়। চোরেরা ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। পরে লাশ দাফনের সময় কবরস্থান থেকে ৩ পকেট চোরকে জনতা আটক করে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিহত ইমামের গ্রামের বাড়ি আমুরোড ঈদগা মাঠে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বেশ কয়েকজন মুসল্লী তাদের পকেট হাত দিতেই দেখেন সাথে থাকা মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকাসহ মুল্যবান কাগজপত্র নেই। তারা এ বিষয়টি উপস্থিত মুসল্লীদের জানাতেই সাথে সাথে শতাধিক মুসল্লী তাদের মোবাইল, নগদ টাকাসহ কাগজপত্র খোয়া যাওয়ার কথা জানান দিতে থাকেন। এ সময় সকল মুসল্লীদের মধ্যে আতংক দেখা দেয়। পরে পকেটে হাত দিয়ে মুসল্লীরা ঈদগা ত্যাগ করেন এবং পকেট চোরের সন্ধান করতে থাকেন। লাশ নিজ গ্রাম গোছাপাড়া কবরপাড়ে নিয়ে যাওয়ার পর সেখানেও সংঘবদ্ধ পটেকমাররা হানা দেয়। এ সময় নিহত আলাউদ্দিন আখঞ্জির ছেলে ফয়েজ উদ্দিন আখঞ্জির পকেট থেকে মোবাইল চুরি করার সময় হাতে নাতে দুজনকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ ও জনতা বিভিন্ন স্থানে তল্লাশী করে আরো এক জনকে আটক করে। প্রাথমিক ভাবে জানা গেছে, তাদের প্রত্যেকের বাড়ি ঢাকা জেলায়। বৃহৎ এ জামাতের কথা শুনে সংঘবদ্ধ পকেটমার চক্রটি ঢাকা থেকে এসে এ ঘটনা ঘটায়। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
একই কায়দায় হবিগঞ্জ শাহী ঈদ গাহে জানাযা নামাজে ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি নুরুজ্জামান চৌধুরী শওকতের প্রায় ৩০ হাজার টাকা মুল্যের সামসং মোবাইল সহ অর্ধশতাধিক মুসল্লীর মোবাইল ও টাকা পকেট চোররা হাতিয়ে নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com