মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গের কুখ্যাত ডাকাত সাইফুল পুলিশের খাচায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের মন্দরী গ্রামে ডাকাতির ঘটনার সাথে জড়িত কুখ্যাত ডাকাত সাইফুল মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। সে বানিয়াচঙ্গ সদরের আমিরখানী মহল্লার আবু শামার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রাতে মন্দরী গ্রামের কিমত আলীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ৭ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল সেট নিয়ে যায়। র্দীর্ঘ তদন্তের পর বেরিয়ে আসে কিমত আলীর মোবাইল ফোনটি ডাকাত সাইফুল ব্যবহার করছে। এর ভিত্তিতে গতকাল সন্ধ্যায় বানিয়াচঙ্গ থানার বিথঙ্গল পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই জাহিদ এর নেতৃত্বে পুলিশ বানিয়াচঙ্গে অভিযান চালায়। এ সময় ডাকাত সাইফুলকে পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার ও কিমত আলীর ব্যবহৃত মোবাইল ফোনটি তার নিকট থেকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ডাকাতির সাথে জড়িত থাকার কতা স্বীকার করেছে।
সাইফুলের বিরুদ্ধে সিলেট শাহ পরান থানায় ১টি ও বানিয়াচং থানায় ২টি ডাকাতি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com