শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজমিরীগঞ্জের পশ্চিমভাগে গৃহবধুর রহস্যজনক মৃত্যু ॥ বানিয়াচং সদর থেকে স্বামী ও দেব গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০১৬
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের আছমা নামে এক গৃহবধুর রহস্যজনক মুত্যু হয়েছে। সে বানিয়াচং উপজেলার শেখের মহল্লার বাচ্চু মিয়ার মেয়ে ও আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের তৌহিদুল মিয়ার স্ত্রী। মৃত্যুর সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী ও দেবরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর পূর্বে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের সরাজ উল্লার পুত্র তৌহিদুলের সাথে বিবাহ হয় আছমার। বিবাহের ১ যুগ পার হলেও তাদের কোলে কোন সন্তান আসছিলনা। এ নিয়ে তৌহিদ ও তার পরিবারের লোকজন আছমাকে মারপিট করত। গত ২ বছর পূর্বে দ্বিতীয় বিবাহ করে তৌহিদ। দ্বিতীয় বিবাহের পর আছমার প্রতি নির্যাতনের মাত্রা আরও  বাড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার বেদড়ক মারপিট করে তাকে। বৃহস্পতিবার রাতেই এক সুযোগে আছমা তার মায়ের সাথে ফোনে জানায় তাকে নির্যাতন করা হচ্ছে। শুক্রবার সকাল ১০ টায় তৌহিদ ও তার ভাইয়েরা আছমার মৃতদেহ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে পৌছে নিহতের পিতা দাবী করেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। পরে বানিয়াচং থানার এস আই মোবারক হোসেন হাসপাতালে পৌছে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ প্রেরন করেন এবং আছমাকে হত্যাকারী সন্দেহে নিহতের স্বামী তৌহিদ ও দেবর মোবারককে আটক করেন।
বানিয়াচঙ্গ থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, পুলিশ দুইজনকে আটক করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মুত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com