শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মরাবাতাই লংলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ॥ বীজ প্রকল্পে ধান কাটা উৎসব

  • আপডেট টাইম রবিবার, ১ মে, ২০১৬
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছরই বোরো মৌসুমে উচ্চ মূল্যে বাজার থেকে ধানের বীজ ক্রয় করতে হয় কৃষকদেরকে। আবার ধান আবাদে সেচের জন্য ব্যয় হয় প্রচুর অর্থ। অথচ চাইলে কৃষকরা নিজেরাই ভাল মানের বীজ উৎপাদন ও সংরক্ষণ করতে পারে। এমনকি কম সেচের মাধ্যমে ফসলও ফলানো যেতে পারে।
হবিগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রদর্শনী কৃষকদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে। চলতি বোরো মৌসুমে ‘খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের মরাবাতাই লংলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ৫ একর জমিতে ব্রি-২৯ ধানের আবাদ করে। এতে হেক্টর প্রতি ফলন হয় ৫.৮ মেট্রিক টন। উৎপাদিত ফসল বীজ হিসাবে সংরক্ষণ করে কৃষক পর্যায়ে বিক্রয় করা হবে। গতকাল শনিবার বিকেলে ওই প্রদর্শনীর মাঠ দিবসে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে।
মাঠ দিবসে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মজুমদার মো. ইলিয়াছ, হবিগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কায়কোবাদ, প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক শাহ ফখরুজ্জামান, সমিতির সভাপতি আরব আলী, সাধারন সম্পাদক ডা. জিতু মিয়া, কৃষকলীগ সভাপতি আরব আলী, আহসান উল্লাহ, আব্দুর রহিম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্তোষ চন্দ্র কর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com