মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বিবিয়ানায় নিরাপত্তা জোরদার

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা কর্তৃক সন্ত্রাসী হামলার আশংকায় নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতীয় গ্রীডে সংযুক্ত পাইপ লাইন সতর্ক প্রহরায় রেখেছে র‌্যাব ও পুলিশ। এছাড়াও বিবিয়ানার নিজস্ব সিকিউরিটি বিভাগকে এলার্ড করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদী ওই সংগঠনের হুমকি নিয়ে জনপদে আতংক বিরাজ করছে। শেভরনের তরফ থেকে এনিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও শেভরন সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার থেকে জাতীয় গ্রীডে সংযুক্ত বিবিয়ানার পাইপ লাইন উড়িয়ে দেয়ার হুমকি নিয়ে শেভরনের তরফ থেকে সতর্কতা জারী করা হয়। এনিয়ে স্থানীয় পর্যায়ে আতংক দেখা দেয়। কোন প্রকার মন্তব্যে অপারগতা প্রকাশ করে শেভরন কর্তৃপক্ষ। এলাকায় চাউর হতে থাকে উলফা কর্তৃক বিবিয়ানা গ্যাস ফিল্ডে হামলা হচ্ছে। শেভরনের অভ্যন্তরীণ নিরাপত্তা চেয়ে প্রশাসনিক বিভাগে আবেদনের খবর পাওয়া যায়নি। স্ব-প্রণোদিত হয়েই নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পাইপ লাইন এলাকায় র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। নিজস্ব নিরাপত্তা ব্যবস্থায় চলছে শেভরনের কার্যক্রম। জনসংযোগে নিয়োজিত কর্মকর্তা সহ অনেকেই মৌখিক নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনের সমন্বয়ে বিবিয়ানা এলাকায় নজরদারী বৃদ্ধি করা হয়েছে। গ্যাস ফিল্ডের যে কোন বিষয়েই তারা সর্বোচ্চ গুরুত্ব দেন। সরেজমিনে দেখা গেছে, গ্যাস ফিল্ডের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। পুলিশ ও বিবিয়ানায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর পৃথক টহল পরিলক্ষিত হয়েছে। নবীগঞ্জ থানার ওসি মোঃ আবদুল বাতেন খান বলেন, বিবিয়ানার পাইপ লাইনে সহিংসতার গুজবে পুলিশের টহল জোরদার করা হয়েছে। স্পর্শকাতর স্থাপনা হিসেবে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে। শেভরনের একাধিক কর্মকর্তার সাথে যোগযোগ করা হলেও কোন প্রকার মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com