শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে ১৮ দলের ৬ জনের বিরুদ্ধে মামলা ॥ আটক ২

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০১৪
  • ৬১৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে  আওয়ামীলীগের সভাপতির উপর হামলার ঘটনায় শ্রমিকদল নেতা সিরাজ মিয়াকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে আরও ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে মামলা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় চুনারুঘাট মধ্য বাজারে ১৮ দলীয় জোটের সমাবেশ থেকে নেতাকর্মীরা হামলা চালিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট আকবর হোসেন জিতুর গাড়ী ভাংচুর  করে। এ সময়  এলোপাতারী হামলা ও ইটপাটকেলে আকবর হোসেন জিতু (৫০) গুরুতর আহত হন। মামলা দায়েরের পর ওই দিন বিকেল ৫ টায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কাউন্সিলর ইউনূছ আলী (৩৫) ও বেলাল মিয়া (২২) কে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ। আসামীদের গ্রেফতার করতে চুনারুঘাট থানা পুলিশ সোমবার রাতভর বিভিন্ন এলাকায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়ীতে অভিযান চালায়। গ্রেফতার আতংকে ভোগছেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com