শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে দু’গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান-পুলিশসহ আহত ৫০

  • আপডেট টাইম শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবলে দু’গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে রাবার বুলেট নিক্ষেপ করতে হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে টার দিকে উপজেলার কালাখারৈল ও ফতেহপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে-কালাখারৈল গ্রামের আফরোজ মিয়া ও ফতেহপুর গ্রামের আদম উল­ার মাঝে পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফতেহপুর বাজারে দু’পক্ষের লোকজনের মাঝে তর্কবিতর্ক হয়। এতে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দু’পক্ষের লোকজন পূর্ব প্রস্তুতি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ও বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সামাল দিতে পুলিশ ২৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষ চলাকালে উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ও কনষ্টেবল খুরশেদ আলম এবং রফিকুল ইসলামসহ অর্ধশতাধিক আহত হয়। আহতদের মাঝে ফতেহপুর গ্রামের সিজিল মিয়া (৩০)কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এছাড়া কালাখারৈল গ্রামের সুইয়া (৩৪) ফতেহুর গ্রামের বিল­াহ মিয়া (২৫), আশিক মিয়া (৩৫), আওয়াল মিয়া (৩৪), লুৎফুর রহমান (২৩), বিলাত মিয়া (৩৬), সাহেব আলী (৩০), কালাকারৈল গ্রামের সিরাজ মিয়া (২৬), কাঞ্চন মিয়া (২৫), আঃ হাই )৩৭), আঃ রউফ (৩৬), আবুল সালেহ (২৫), ছায়েদ মিয়া (২০), সায়েস্তা মিয়া (২৬), আতাউর রহমান (৩০) ও কানু চন্দকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com