বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে ডাকাতি ॥ স্বর্ণালঙ্কারসহ সাড়ে ৩ লাখ টাকার মামলামাল লুট পিতা ও কন্যা আহত

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০১৩
  • ৭০৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা হাকাজুরা গ্রামের ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা মোবাইল স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে পিতা ও কন্যাকে আহত করে নিয়ে যায়। জানা যায়, উপজেলার রাণীগাঁও ইউনিয়নের হাকাজুরা গ্রামের জব্বার ডাক্তারের বাড়িতে শুক্রবার রাত প্রায় ৩টার দিকে ৬/৭জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের পিছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবার সদস্যদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মী করে ফেলে। এবং এ সময় ডাক্তার আঃ জব্বার ও কন্যা শাবানা ডাকাতদের প্রহারে আহত হন। ডাকাতরা ৩টি মোবাইল, ৪টি বিদেশী হাতঘড়ি, ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লাখ টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ডাঃ আঃ জব্বার (৫০) ও কন্যা শাবানা আক্তার (৩০)কে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে গতকাল শনিবার চুনারুঘাট থানায় আঃ জব্বার বাদী হয়ে একটি জিডি এন্ট্রি দায়ের করেন।
চুনারুঘাট থানার ওসি শেখ কবিরুল ইসলামের সাথে এ ব্যাপারে আলাপ করলে তিনি বলেন, মালামাল উদ্ধার ও প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com