শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাহুবলে সাবেক ইউপি চেয়ারম্যান মুদ্দত আলীর গাড়ি ভাংচুর

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবলের পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিগঞ্জ জেলা প্রজন্মলীগ সভাপতি মুদ্দত আলীর গাড়ি ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাহুবল উপজেলা পরিষদের সামনে গাড়ি ভাংচুরের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মুদ্দত আলী উপজেলা পরিষদের সামনে তার ব্যবহৃত জীপ গাড়িটি রেখে ইউএনও অফিসে যান। সন্ধ্যায় একদল দর্বৃৃত্ত তার গাড়ী ভাংচুর করে।
অপর একটি সূত্র জানায়,  মুদ্দত আলী রুপাইছড়া রাবানে গ্যাস ফিল্ডের কাজ তিনি নিজেই করতে চান। এ কাজে তার সাথে শেয়ার হওয়ার জন্য আরো কয়েকজনের আগ্রহ রয়েছে। তাদের শেয়ার না দেওয়ার কারণে গাড়ি ভাংচুরের ঘটনা ঘটতে পারে বলে সূত্রটি জানায়। এ ঘটনার আগে মুদ্দত আলীর বিরুদ্ধে শ্লোগান দেয়া হয় বলে জানা গেছে। খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে অন্য গাড়িতে করে মুদ্দত আলীকে পুটিজুরী পৌছে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com