বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মে মাসের মধ্যে বড় ধরনের ভূমিকম্প!

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬
  • ৫৪৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ হিমালয় অঞ্চলে বড় ধরণের ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন ভারতীয় ভূমিকম্প বিশেষজ্ঞরা। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার বিশেষজ্ঞরা এই সতর্ক বার্তা দিয়েছেন। গতকাল বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্তি¡ক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এই অঞ্চলে ২০১৫ সালের ২৬ মে থেকে ২০১৬ সালের ২৬ মের মধ্যে ছোট-বড় মিলিয়ে ৭ থেকে ৮ মাত্রার অন্তত একটি, ৬ থেকে ৭ পর্যন্ত অন্তত চারটি এবং ৫ থেকে ৬ পর্যন্ত অন্তত আটটি ভূমিকম্প হবে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, সা¤প্রতিক সময়ে ক্রমিক ভূমিকম্পে টেকটোনিক প্লেটে ফাটল সৃষ্টি হয়েছে। প্লেটের এই পরিস্থিতি ভবিষ্যতে আরও ভূমিকম্পের জন্ম দিতে পারে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৮ মাত্রার বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পনবিদ রজার বিলহাম সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে অন্তত চারটি ভূমিকম্প আঘাত হানতে পারে। এসব ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৮ ছাড়িয়ে যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com