বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর উপজেলার দরিয়াপুর এলাকায় সেলসম্যানের মৃত্যু \ ডাকাতি না-কি সড়ক দুর্ঘটনা

  • আপডেট টাইম শনিবার, ২ জানুয়ারী, ২০১৬
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর এলাকায় ডাকাতদলের হামলায় নুরুল ইসলাম (৪০) নামে এক সেলসম্যান নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা টাকা পয়সাসহ সর্বস্ব লুটে নিয়ে যায় ডাকাতরা। নিহত নুরুল ইসলাম সদর উপজেলার আলাপুর গ্রামের জলফু মিয়ার পুত্র।
নিহতের পরিবার হাসপাতালে সাংবাদিকদের জানায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ইরা বিস্কুট ফ্যাক্টরীর ভ্যান নিয়ে ধুলিয়াখাল বিসিক শিল্পনগরী আসার পথে দরিয়াপুর এলাকায় পৌছুলে একদল ডাকাত তাকে আটকিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
তবে অপর একটি সূত্র জানায়, ধুলিয়াখাল এলাকায় আসার পথে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের দরিয়াপুর এলাকায় সড়ক দূর্ঘটনায়ও তার মৃত্যু হতে পারে। এমনও হতে পারে কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে রাস্তায় ফেলে রেখেছে। তবে তাৎক্ষনিকভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি। ডাকাত দলের হামলায় নিহত, সড়ক দূর্ঘটনা নাকি পরিকল্পিত খুন এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, এটি কোন হত্যাকান্ড নয়। সড়ক দুর্ঘটনায় সেলসম্যানের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com