সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ শহরে আজ থেকে ৩ দিন ব্যাপী ইজতেমা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫
  • ১০৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আদলে হবিগঞ্জে ৩ দিন ব্যাপী ইজতেমা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এবছর বাংলাদেশের ৩২টি জেলা বিশ্ব ইজতেমাতে অংশ গ্রহণ করতে পারবেনা। তাবলীগের বিশ্ব শূরা পরিষদের সিদ্ধান্তের আলোকে হবিগঞ্জ জেলাও বাদ পরেছে। কিন্তু কাকরাইল মসজিদের মুরুব্বিদের তত্বাবধানে আজ থেকে ইজতেমা অন্ুিষ্ঠত হবে হবিগঞ্জে। শহরের সুলতান মাহমদপুরের সুবিশাল ৩টি মাঠে লক্ষাধিক মুসলি­র সমাগম হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। ইতি মধ্যে অসংখ্য মুসল­ী ইজতেমা স্থলে এসে পৌছেছেন বলে জানা গেছে। গতকাল আসরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কাজ শুরু হয়। শেষ হবে শনিবার দুপুরে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে।
আয়োজক কমিটি সূত্র জানায়, জেলার সবকটি গ্রামের মসজিদ থেকে জামাতবন্দি হয়ে মুসলি­রা অংশগ্রহণ করবেন। গত এক মাস যাবত স্বেচ্ছা শ্রমে মুসল­ীরা তৈরি করেছেন বিশাল তিনটি প্যন্ডেল। মুসল­ীদের অযুর জন্য কয়েকটি বড় হাউজ, ২০টি গভীর নলকূপসহ কয়েকটি পুকুর ও লেকে অযুখানা তৈরি করা হয়েছে। ৫ শতাধিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। মাঠের পশ্চিম প্রান্তে বয়ানের মিম্বর তৈরি করা হয়েছে। ময়দানে ১নং খিত্তাতে থাকবে সদর-লাখাই, ২নং খিত্তায় চুনারুঘাট-নবীগঞ্জ, ৩নং খিত্তায় মাধবপুর-আজমিরীগঞ্জ, ৪নং খিত্তায় বানিয়াচং, ৫নং খিত্তাতে বাহুবল উপজেলার মুসল­ীরা অবস্থান করবেন। প্রসাশনের তত্বাবধানে ইজতেমা মাঠের ২০টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইজতেমার মাঠকে ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com