বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জিকে গউছের নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়তে শায়েস্তানগরবাসীর ঐক্যমত

  • আপডেট টাইম বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫
  • ৪৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব জি কে গউছের সমর্থনে শায়েস্তানগর এলাকাবাসীর এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধার পর শায়েস্তানগর গাউছিয়া একাডেমীতে সরদার শফিদুর রহমান লাল মিয়ার সভাপতিত্বে ও এম জি মুহিতের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ব্যসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল হান্নান, আজিজুর রহমান, ফারুক মিয়া, আব্দুস সালাম, মোঃ মজনু মিয়া, সৈয়দ এবাদুর রহমান এবাদ, জাকির হোসেন, মোঃ শাহীন মিয়া, রাজু আহমেদ প্রমুখ। সভার শুরুতে মেয়র জি কে গউছের বড় ছেলে আলহাজ্ব মঞ্জরুল কিবরিয়া প্রিতম তার পিতার বিভিন্ন বিষয় উত্তাপন করে আবেগময়ী বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত শায়েস্তানগরের লোকজন অশ্র“সিক্ত হয়ে পড়েন।
সভায় শায়েস্তানগরবাসী বলেন, মেয়র জি কে গউছ উন্নয়ন দিয়ে হবিগঞ্জ পৌরসভার চেহারা পাল্টে দিয়েছেন। পায়জামা শহরের কলঙ্ক মুছে দিয়ে হবিগঞ্জ শহরকে আধুনিক শহরে রূপান্তর করেছেন। একটি মডেল পৌরসভা হিসেবে হবিগঞ্জ পৌরসভা স্বীকৃতি পেয়েছে। জি কে গউছ দল মত ও ধর্ম বর্ণ নির্বেশেষে হবিগঞ্জ পৌরসভায় দায়িত্ব পালন করেছেন। ফলে তিনি পৌরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। সাধারণ মানুষের আস্থা অর্জন করতে তিনি সক্ষম হয়েছেন। তার এই জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে একটি মহল ষড়যন্ত্রমুলকভাবে জি কে গউছকে মিথ্যা মামলায় জড়িয়েছে। তাই আগামী ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে এই ষড়যন্ত্রের জবাব দিবে পৌরবাসী। এ জন্য জি কে গউছের নির্বাচনী মাঠে সকলকে দল মত নির্বিশেষে ঝাপিয়ে পড়তে শায়েস্তানগরবাসী ঐক্যমত পোষন করেন। বক্তারা পৌরবাসীর কাছেও জি কে গউছের জন্য ভোট প্রার্থণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com