শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে মার কোম্পানীতে হামলার ঘটনায় মামলা

  • আপডেট টাইম সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
  • ৫৮৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শাহপুর এলাকায় স্থাপিত মার কোম্পানী লিঃ’র বিরুদ্ধে পরিবেশ দূষনের অভিযোগ এনে বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলা ও ভাংচুরেরর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে মার কোম্পানীর এ্যাডমিন অফিসার মোঃ সাইদুর রহমান বাদী হয়ে এক্তিয়ারপুর গ্রামের কাইয়ুম মিয়াসহ ১৪ জনের নাম উলে­খ করে থানায় মামলা দায়ের করেন। শুক্রবার বিকালে মার কোম্পানীর ইটিপি’র স্থাপন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ওই সময় ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের কয়েকটি গ্রামের জনসাধারন মার কোম্পানীর বর্জ্য অপসারণের প্রতিবাদ জানাতে কোম্পানীর ভিতর প্রবেশের চেষ্টাকালে গেইটে অবস্থানরত সিকিউরিটিদের সাথে সংঘর্ষবাধে এবং এক পর্যায়ে বিক্ষুদ্ধ জনতা ভেতরে প্রবেশ করে কোম্পানীর প্রবেশ গেইট, ৬টি গাড়িসহ অফিসের দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করা করে। এ ঘটনায় গ্রামবাসী, কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীসহ কমপক্ষে ১০জন জন আহত হয়। প্রসঙ্গত কেমিকেল কোম্পানী ‘মার লিমিটেড’ ২০১২ সালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকা নির্মিত হয়। নির্মাণের পর থেকেই কর্তৃপক্ষ কোম্পানীর দূষিত ও দূর্গন্ধ বর্জ্য পাহাড় থেকে ভাটির দিকে নেমে যাওয়া ছড়ায় অপসারণ করছে। এ নিয়ে গত ৩০ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে এক বৈঠক হয়। ওই বৈঠকে মার লিমিটেড কর্তৃপক্ষ ১৬ মার্চের মধ্যে বর্জ্য অপসারণ প্রকল্প (ইটিপি) নির্মাণের আশ্বাস দিলে এর আগ পর্যন্ত কোম্পানী বন্ধের নির্দেশ দেন পরিবেশ অধিদপ্তর-সিলেট এর পরিচালক।
পরিবেশ অধিদপ্তরের আদেশের পরও কোম্পানী চালু রাখে কর্তৃপক্ষ। এতে বিক্ষুদ্ধ হয়ে ইটিপি নির্মাণের আগ পর্যন্ত কোম্পানী বন্ধ রাখার নির্দেশ দিয়ে কর্তৃপক্ষকে পত্র দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com