শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

খান্দুরা হাবেলীর পীরজাদা সৈয়দ লিটনের মায়ের ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ৭৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বি-বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার খান্দুরা উত্তর হাবেলী পীরজাদার সৈয়দ রফিকুল হোসেনের স্ত্রী সৈয়দা হোসনে আরা বেগম নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে ২৯ নভেম্বর রবিবার ভোর সকাল ৬ টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি খান্দুরা উত্তর হাবেলী পীরজাদা সৈয়দ মুজিবুল হোসেন লিটন ও পীরজাদা সৈয়দ আশরাফুল হোসেন জনি মা। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৫ কন্যা সন্তান সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী এবং মুরিদান রেখে গেছেন। মরহুমা সৈয়দা হোসনে আরা মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আত্মীয়-স্বজন, হাজার হাজার মুরিদান এক নজর দেখার জন্য ছুটে আসেন। আছর নামাজের পর মরহুমার নিজ বাড়ীর সাঈয়্যিদিয়া নূরীয়া পাঞ্জাতন হাফিজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পড়ান মরহুমার বড়পুত্র পীরজাদা সৈয়দ  মুজিবুল হোসেন লিটন ও দোয়া পরিচালনা করেন মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল­ী পীরজাদা সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি। পরে পারিবারিক মাজার শরীফের পাশের্^ তাকে দাফন করা হয়। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, মুরিদান, বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মুসলি­ শরীক হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com