শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সরকার কৃষক ও মৎস্যজীবী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে -এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন- বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকার কৃষক, মৎস্যজীবীসহ সর্বস্তরের জনসাধারণের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারাদেশে মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। এমনকি বাংলাদেশের মাছ এখন বিদেশেও সন্তোষজনক হারে রপ্তানি করা হচ্ছে। সারাদেশে একযোগে পোনা মাছ শিকার বন্ধ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। সাথে সাথে অবমুক্ত করা হয় প্রচুর পরিমাণ পোনা মাছ। দেশের প্রতিটি উপজেলার মৎস্যজীবদেরকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় ভাতা। এতে করে মৎস্যজীবীরা তাদের কাজে আরও উৎসাহী হয়ে উঠেছেন। মৎস্য শিল্পের আরও উন্নয়ন করতে ভবিষ্যতেও কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার।
গতকাল হবিগঞ্জ সদর উপজেলার কাকনী, বড় কাকনী উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার সময় তিনি এ কথা বলেন। মাছ অবমুক্ত করার সময় জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং পোনা মাছ অবসুক্তকরণ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় দেশীয় প্রজাতির রুই জাতীয় মাছ রুই, কাতলা, মৃগেল, ঘনিয়া, কালবাউসসহ বিভিন্ন জাতের ২ হাজার কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com