শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

লাখাই সড়কে ডাকাতি নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল খোয়া ॥ আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ লাখাই সড়কে রাত ভর ডাকাতি সংঘটিত হয়েছে। নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। তাদের প্রহারে অনন্ত ১০ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গতকাল দেড়টা থেকে ভোর রাত পর্যন্ত হবিগঞ্জ লাখাই সড়কের রিচি গ্রামের অদূরে সামাদ নগর স্থানে রাস্তার উপর গাছ ফেলে ১০ থেকে ১২টি রিক্সা, সিএনজি, টমটম ও টেম্পুতে সিরিজ ডাকাতি হয়। এ সময় ডাকাতরা ওই রাস্তায় চলাচলরত একটি টেম্পুকে আটকিয়ে রাস্তায় উল্টে ফেলে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ডাকাতরা গাড়ীর যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে হাত পাঁ বেধে রাস্তার পাশে ফেলে রাখে। দেড়টা থেকে চারটা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘন্টা সময় ধরে সিরিজ ডাকাতি চালায়। ডাকাতরা ২০ থেকে ২৫ জন যাত্রীর কাছ থেকে নগদ অর্ধলক্ষাধিক টাকা, ২৫ থেকে ৩০টি মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ডাকাতদের প্রহারে অনন্ত ১০ যাত্রী আহত হয়। ডাকাতির পর অপর একটি গাড়ীর লোকজন আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। আহত বাহুবল উপজেলার পুর্ব রসুলপুর গ্রামের সুন্দর আলীর পুত্র সেলিম মিয়া (৩০), সদর উপজেলার উরগাও গ্রামের নিম্বর আলীর পুত্র বন্দর আলী (৫০), রিচি গ্রামের নানু মিয়া পুত্র খেলু মিয়া (৩০), একই গ্রামের সাজিদ মিয়ার পুত্র জনি মিয়া (২৭) ও রফু মিয়ার পুত্র সাইফুল মিয়া (১৮) কে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে ব্যস্থতম ওই রাস্তায় ঘন্টার পর ঘন্টা ধরে ডাকাতি সংঘটিত হলেও পুলিশের কোন টহল দলের  দেখা মিলেনি বলে জানান ডাকাতির স্বীকার যাত্রীরা।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, কোন ডাকাতির ঘটনা ঘটেনি। তবে একটি টমটম আটকিয়ে চালকের নিকট থেকে দুই তিন দূবৃত্ত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে তাৎক্ষণিক হবিগঞ্জ সদর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তবে কাউকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com