বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে হামলা ॥ দোকান ভাংচুর একই পরিবারের ৫ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ৭৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরের রাজনগর গ্রামে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী হামলায় এক পরিবারের মহিলা, কিশোরীসহ ৫ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গত সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে মাথায় আঘাতপ্রাপ্ত কিশোরী রুনা বেগম (১৩) এর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আবুল কালাম ও মনফর আলীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ফলে প্রায় সময়ই মনফর আলীর ছেলে স্বপন মিয়া আবুল কালামের ছেলে-মেয়েদের দেখে কঠাক্ত করে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে আবুল কালামের কিশোরী মেয়ে রুনা বেগম পার্শ্ববর্তী তার খালার ঘর থেকে নিজ ঘরে যাওয়ার পথে মনফর আলীর পুত্র স্বপন মিয়া তার উপর হামলা করে। এতে রুনা বেগম মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তার শোর চিৎকারে মা ও ভাই-বোন এগিয়ে আসলে স্বপন মিয়া সহ ৬/৭ জন তাদের উপরও হামলা চালায়। এক পর্যায়ে তারা আবুল কালামের দোকান ঘরে হামলা ও ভাংচুর করা হয়। এতে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহত রুনা বেগমের মা রহিমা বিবি জানান, স্বপন ও তার পরিবারের কারনে চরম আতংক ও উৎকন্ঠার মধ্যে দিন যাপন করে আসছেন। এ ব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সং¯’ার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com