শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

৮ অক্টোবর বলভদ্র নদীর সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ॥ ঢাকা-সিলেট দূরত্ব কমবে ৪৫ কিলোমিটার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ৭৮৮ বা পড়া হয়েছে

মোঃ ছানু মিয়া ॥ হবিগঞ্জ-লাখাই সরাইল-নাছির নগর আঞ্চলিক মহাসড়কে বলভদ্র নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ অক্টোবর সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই ব্রীজের উদ্বোধন MP Abu Zahir_PP_L copyকরবেন। ব্রীজটি চালু  হলে এই বিকল্প মহাসড়ক দিয়ে ঢাকার সাথে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটর দুরত্ব ৪৫ কিলোমিটার কমে যাবে। পাশাপাশি কিশোরগঞ্জের কিছু এলাকার লোকজনও এ রাস্তাটি ব্যবহার করতে পারবে। বর্তমান সরকার মতায় আসার পর ওই রাস্তায় ২শ’ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু ব্রীজের স্থান নির্ধারন নিয়ে জটিলতা দেখা দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এর অকান্ত প্রচেষ্ঠায় পরবর্তীতে ব্রীজ নির্মাণ কাজ শুরু হয়। ব্রীজটি নির্মাণ হওয়ায় হবিগঞ্জ-লাখাইর মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হল।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান জানান, ২৪ কোটি টাকা ব্যয়ে ব্রীজটি নির্মাণ করা হয়েছে। ব্রীজের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং এর আয়োজন করা হয়েছে।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভেকেট মোঃ আবু জাহির বলেন, এই ব্রীজটি নির্মাণ করা এবং আঞ্চলিক মহাসড়কটি চালু করা ছিল তার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম নির্বাচনী প্রতিশ্র“তি। অনেক প্রতিকূলতার পর ব্রীজটি নির্মাণ হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com