শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বৃটেন প্রবাসী ইমরানের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বদরদী গ্রামের বৃটেন প্রবাসী মোফাজ্জল হোসেন চৌধুরী ইমরান উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে তার প্রতিষ্টিত হেলফ ট্রাস্ট বাংলাদেশের সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বদরদী মসজিদের সামনে মোঃ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, লন্ডন প্রবাসী সমাজ সেবক গোলাম মোস্তফা চৌধুরী এমবিই, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ এডঃ শাহ ফখরুজ্জামান, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফখরুল আহসান ও সৌদি আরবস্থ হবিগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন, বক্তারপুর আবুল খয়ের স্কুলের শিক্ষক কবির হোসেন, ফুরুক মিয়া ও গাউছুল আম্বিয়া। অতিথিবৃন্দ ইমরানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্যান্য প্রবাসী ও সমাজের বিত্তবানদেরকেও আর্থমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। পরে অতিথিবৃন্দ ১৫০জন দরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com