মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মরণোত্তর বীমা দাবী পরিশোধ

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩
  • ৪৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের ব্যবসায়ী প্রতিপক্ষের হাতে নিহত মহিবুর রহমা চৌধুরীর মরণোত্তর বীমা দাবীর চেক প্রদান করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী। গত ১৩ ডিসেম্বর বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ৪ লাখ টাকার চেকটি হস্তান্তর করেন। মহিবুর রহমান চৌধুরীর বড় ভাই মুজিবুর রহমান চৌধুরী চেকটি গ্রহণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মেঘনা লাইফের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর নারায়ন পাল। বিশেষ অতিথি ছিলেন আনন্দবাজারের সভাপতি এরশাদ মিয়া। এছাড়া কোম্পানীর হবিগঞ্জ জোনের ব্রাঞ্চ কো-অর্ডিনেটর অরবিন্দু শীল, আব্দুস সালাম, ব্রাঞ্চ ম্যানেজার আব্দাল হোসেন, তাপস চৌধুরী, কাওসার চৌধুরী, আজমান চৌধুরী, জামাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ মাহফিল এবং মহিবুর রহমানের আত্মার মাগেফেরাত কামনায় দোয়া এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com