বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জের ৩টি আসনে ৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮জন প্রার্থী মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার এ প্রতীক বরাদ্দ প্রদান করেন। এ সময় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে প্রতিদ্বন্দ্বি না থাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাপার যুগ্ম সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবুকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্ণিং অফিসার গতকাল এ ঘোষণা প্রদান করেন।
প্রতীক প্রাপ্তরা হচ্ছেন-হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খাঁন (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ রূপক (আনারস), হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির (নৌকা) ও জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক (লাঙ্গল) এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামীলীগ প্রার্থী এডঃ মোঃ মাহবুব আলী (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী আহাদ ইউ চৌধুরী শাহীন (লাঙ্গল) এবং কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা (আওয়ামীলীগ বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তানভীর আহমেদ (তালা)।
এদিকে নির্ধারিত সময়ে প্রার্থীতা প্রত্যাহার করতে না পারায় ১৩ ডিসেম্বর রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে হবিগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আহাদ ইউ চৌধুরী শাহীন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার ঘোষণা প্রদান করেন। শেষ পর্যন্ত আহাদ চৌধুরী নির্বাচন থেকে বিরত থাকলে ওই আসনে আওয়ামীলীগ প্রার্থী এডঃ মোঃ মাহবুব আলী ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ তানভীর আহমেদ এর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com