শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

জেলা পরিষদ অডিটরিয়াম ভাংচুর শায়েস্তাগঞ্জে শিবিরে মিছিল ॥ গাড়ি ভাংচুর

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাত ১২.০১ মিনিটে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হবে এমন খবর গণমাধ্যমে প্রচার হবার পর থেকে গতকাল শহর জুড়ে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করে। রাত ৯টার পর অজানা আতংকে বন্ধ হয়ে যায় দোকান পাট। শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে মোতায়েন করা হয়। গতকাল রাতে কে বা কারা শহরের বৃন্দাবন কলেজের সামনে অবস্থিত জেলা পরিষদ  অডিটরিয়াম ভাংচুর করে। অপর দিকে শায়েস্তাগঞ্জে নতুন ব্রীজের গোল চত্বর এলাকায় একটি মিছিল থেকে গাড়ি ভাংচুর করা হয়। অপর দিকে লস্করপুর রেল গেইটে অবস্থিত গার্ড ঘরে কে বা কারা আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
010মঙ্গলবার রাত ৯টার দিকে কে বা কারা শহরের সরকারি বৃন্দাবন কলেজের সামনে অবস্থিত জেলা পরিষদ অডিটরিয়াম কমপ্লেক্স ভাংচুর করেছে কতিপয় দুর্বৃত্ত। খবর পেয়ে সদর থানার এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ফায়ার সার্ভিস এর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল। এদিকে শায়েস্তাগঞ্জে মেজর জেনারেল এম রব গোল চত্বর এলাকায় জামাত-শিবির একটি মিছিল করে। এ সময় টমটমসহ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গিয়ে জামাতের নেতা-কর্মীদের হটিয়ে দেয়। তবে রায় স্থগিতের পর জনমনে অনেকটা স্বস্তি ফিরে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com