বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পবিত্র শবে কদরের রাত হাজার মাসের সেরা রাত

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুলাই, ২০১৫
  • ৫৬৬ বা পড়া হয়েছে

মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এ কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জান শবে কদর কি? কদরের রাত্রি হাজার মাসের চেয়েও উত্তম। সেই রাত্রে, ফেরেশতাগণ এবং রুহ তাদের রব এর অনুমতিক্রমে সকল প্রকারের কল্যাণ নিয়ে অবতরণ করে থাকেন। সেই রাত্রিটি ফজর পর্যন্ত কেবল শান্তিই শান্তি। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসুল (সাঃ) রমজানের শেষ দশ দিনে ইতিকাফ করতেন এবং বলতেন, রমজানের শেষ দশ রাতে শবে কদরের তালাশ কর। রমজানের শেষ ১০ দিন শুরু হলে রাসুল (সাঃ) সারা রাত জাগতেন। নিজের পরিবারবর্গকেও জাগাতেন এবং খুব বেশি সাধনা ও পরিশ্রম করতেন। শবে কদর যে কোন বেজোর রাত্রিতে হবে। নবীজীর জলিল কদর সাহাবী হযরত ওবাই ইবনে কার্ব (রাঃ) কদরের রাত সম্পর্কে বলেন, আল্লাহ শপথ, কদরের রাত সম্পর্কে আমি খুব ভাল করেই জানি। শুরা বলেন, আমার জানা মতে তা হচ্ছে, সেই রাত যে রাতে জেগে ইবাদত করার জন্য রাসুল করীম (সাঃ) আমাদের নির্দেশ দিয়েছেন। তা হচ্ছে রমজানের ২৭তম রজনী। যে রাত্রে এবাদরে জন্য রাসুল (সাঃ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব হাসিলের উদ্দেশ্যে কদরের রাতে কিয়াম করে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আসমানের যত তারা আছে তার চেয়েও বেশি ফেরেস্তা নাযিল হন। এসব ফেরেশতা যারা সিদরাতুল মুনজাহায় থাকেন তারা জিবরাঈলের সাথে সুর্য অস্ত যাওয়ার পর থেকে নামতে থাকেন। জমিনে এম কোন জায়গা বাকি নাই যে সেখানে কোন না কোন ফেরেশতা থাকেন না। তারা সেজদায় থাকেন নতুবা দাড়িয়ে থাকেন এবং মুমিন পুরুষের ও মুমিন নারীদের জন্য দোয়া করতে থাকেন। রমদ্বানের শেষ বেজোর রাত্রিতে যারা এতেকাফ করতে পারবেন না তা আসরের পর থেকে সারা রাত্রির নিয়াত করে এতেকাফ করতে পারবেন। আমরা ধন্য হব সে দিন যে রাত্রি আসতেছে পবিত্র শবে কদর।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com