শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটের যুবকের ঝুলন্ত লাশ মৌলভীবাজারে উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৭ জুন, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বেলাল মিয়া (২২) নামে এক রিক্সা ড্রাইভারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মৌলভীবাজার পুলিশ। সে চুনারুঘাট উপজেলার ছয়শ্রী (দক্ষিণ) গ্রামের মোঃ মালু মিয়ার পুত্র। গতকাল শনিবার সকালের দিকে মৌলভীবাজারের সুনাপুর এলাকার বাবুল মিয়া কলোনিতে একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। বেলাল এর সাথে একই রুমে বসবাসকারী আব্দুল মজিদ ও ভিংরাজ মিয়া জানান-শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে প্রায় ২টা পর্যন্ত গল্পগুজব করে সকলেই ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠে দেখেন ঘরের তীরের সাথে বেলাল ঝুলন্ত অবস্থায় আছে। সংবাদ পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ সকাল সাড়ে দশটায় লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এঘটনায় মৌলভীবাজার মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, সুনাপুর এলাকার বাবুল মিয়া কলোনিতে থেকে সে রিক্সা ড্রাইভারি করত। একই এলাকার মোঃ আব্দুল মজিদ, মোঃ মকবুল হোসেন, আব্দুল কাইয়ুুম ও বকুল মিয়াও বসবাস করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com