শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

কৃষকের গোলা আর সরকারের গোদাম ধান চালে পরিপুর্ণ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০১৫
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ১ হাজার ৮৬০ জন নিবন্ধিত কৃষকের মাঝে বিনামুল্যে সার, উফসি আউশ ধান বীজ, নেরিকা ধানের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ শাহ আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম।
সংসদ সদস্য এডঃ মোৎ আবু জাহির বলেন, সরকারের ভর্তুকীর ফলে বাংলাদেশের কৃষিতে ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতি বছর বাম্পার ফলনের মাধ্যমে এখন খাদ্য শষ্য উৎপাদনে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। একদিকে কৃষকের গোয়ালে ধান, অন্য দিকে সরকারের গোদামগুলোতে ধান চাওলে পরিপুর্ণ হয়ে গেছে। বাংলাদেশের চাউল বিদেশে রপ্তানীর নতুন নতুন বাজার তৈরি হচ্ছে। আবু জাহির বিগত জামায়াত-জোট সরকারের সমালোচনা করে বলেন, তারাও রাষ্ট্র ক্ষমতায় ছিল। কৃষিতে ভর্তুকী তো দূরের কথা সার চাইতে গিয়ে প্রাণ হারাতে হয়েছিল এদেশের কৃষকদের।
উল্লেখ্য, সদর উপজেলার ১০ ইউনিয়ন এবং শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকায় কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফসী আউশ বীজ, ১০ কেজি নেরিকা আউশ ধান, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। এছাড়াও উফসী আউশ এর জন্য সেচ সহায়তা বাবদ প্রতি কৃষককে ৪০০ টাকা, নেরিকা ধান গাছের আগাছা দমন ও সেচ সহায়তা বাবদ ৮০০ টাকা করে কৃষকদের ব্যাংক হিসাবে প্রদান করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com