শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে-মোতাচ্ছির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০১৫
  • ৬৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাদক বিরোধী সামাজিক সংগঠন ‘ছায়া’র উদ্যোগে মাদককে না বলুন স্লোগান নিয়ে র‌্যালী, পথসভা ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। র‌্যালীটি হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আলী আরমান খান জীবন এর সভাপতিত্বে ও জনক রায় জনির সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি হবিগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। তিনি বলেন দীর্ঘদিন যাবত হবিগঞ্জে মাদকের রমরমা ব্যবসা চলছে। কিছু লোকের ছত্রছায়ায় দীর্ঘদিন যাবত গাঁজা, ফেনসিডিল, হিরোইন, ইয়াবা সহ মাদকের ব্যবসা চলে আসছে। যার ফলে হবিগঞ্জের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। তিনি অতিসত্বর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী জানান। অন্যথায় হবিগঞ্জ এর অপামর জনগণ ও যুবসমাজকে সাথে নিয়ে শক্ত হাতে দমন করা হবে। আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ প্রমূখ। এ সময় র‌্যালীতে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক-সালেহ উদ্দিন রোমন, মুকুল, হাফিজুল, আফরোজ, জুয়েল, জুবায়ের আহমদে, পারভেজ, কিবরিয়া, রিপন সহ হবিগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com