রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থান নবীগঞ্জে সড়কের পাশে বর্জ্য পোড়ানোয় স্বাস্থ্য ঝুঁকি ॥ ক্ষোভ বানিয়াচঙ্গে সিএনজি ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ৩০ মাধবপুরে চা-বাগান পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তেজনা হবিগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অপরাধমুক্ত সমাজ গড়তে লাখাইয়ে বিট পুলিশিংয়ের উঠান কর্মশালা হবিগঞ্জ সদর থানায় পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ৪ আসামিকে আদালতে প্রেরণ আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন এর বাবার ইন্তেকাল ॥ শোক প্রকাশ সাংবাদিক অপু আহমেদ রওশনের কন্যা রওজা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে আইনজীবি সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

হবিগঞ্জ সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থান

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৭২ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি ড্রোন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস ও সার্চলাইটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, জেলার চুনারুঘাটের বাল্লা, গুইবিল, চিমটিবিল, রেমা, কালেঙ্গা ও সাতছড়ি এবং মাধবপুর সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিনরাত ২৪ ঘণ্টা টহল চলছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ টহল দল, স্ট্যাটিক চেকপোস্ট ও অ্যামবুশ পার্টি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। বাল্লা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল ইসলাম বলেন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে। হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে ভারতে যেতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অবৈধ কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প (বিওপি) অথবা টহল দলকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com