রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থান নবীগঞ্জে সড়কের পাশে বর্জ্য পোড়ানোয় স্বাস্থ্য ঝুঁকি ॥ ক্ষোভ বানিয়াচঙ্গে সিএনজি ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ৩০ মাধবপুরে চা-বাগান পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তেজনা হবিগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অপরাধমুক্ত সমাজ গড়তে লাখাইয়ে বিট পুলিশিংয়ের উঠান কর্মশালা হবিগঞ্জ সদর থানায় পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ৪ আসামিকে আদালতে প্রেরণ আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন এর বাবার ইন্তেকাল ॥ শোক প্রকাশ সাংবাদিক অপু আহমেদ রওশনের কন্যা রওজা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে আইনজীবি সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নবীগঞ্জে সড়কের পাশে বর্জ্য পোড়ানোয় স্বাস্থ্য ঝুঁকি ॥ ক্ষোভ

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্র ওসমানী রোড থানা পয়েন্ট থেকে উপজেলা রোডের নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার ঈদগাহ সামনের অংশে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলায় চরম পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকির অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য পোড়ানোর কারণে এলাকায় বসবাসকারী শ্বাসকষ্টের রোগীসহ সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ ওই সড়কের পাশে নিয়মিত বর্জ্য ফেলায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা নামতেই ফেলা হওয়া ময়লা ও প্লাস্টিক সামগ্রীতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ঘন কালো ধোঁয়া আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, তাদের পরিবারের সদস্যদের মধ্যে শ্বাসকষ্ট ও অ্যাজমার রোগী রয়েছেন। ধোঁয়া ও দুর্গন্ধে রোগীদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাড়ছে অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যাও। দ্রুত বর্জ্য অপসারণ এবং ময়লা পোড়ানো বন্ধ না করলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
স্থানীয় সচেতন মহলের দাবি, শহরের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য রক্ষায় পৌরসভার কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী বাসিন্দাদের।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, ময়লা যেখানে সেখানে ফেলা যাবে না। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। পৌরসভার কোনো কর্মচারী নির্দিষ্ট স্থান ছাড়া অন্য জায়গায় ময়লা ফেললে খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com