স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আমরা একটি স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি। এই দেশ কেউ আমাদের উপহার হিসেবে দেয়নি। যুদ্ধ করে, রক্ত দিয়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। তাই দেশের মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে কাজ করা আমাদের সবার দায়িত্ব। তিনি গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হুইপ জি কে গউছ আরও বলেন, আমরা রাজনৈতিক হানাহানিতে বিশ্বাস করি না। যারা পর্দার অš-রালে থেকে জনগণের সম্পদ চুরি করে বিদেশে বসে দেশের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এর আগে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন তিনি। পরে বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন এবং শহরে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল হক, জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম প্রমুখ।