শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের নির্মাণ কাজ শুরু শহরে সরকারি চাল পাচারকালে ৫৮ বস্তা উদ্ধার ॥ আটক ৩ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভায় হুইপ জি কে গউছ ॥ যারা দেশের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ বানিয়াচঙ্গে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা ॥ খাটের নিচ থেকে অস্ত্রসহ যুবক আটক শহরে পুলিশের বিশেষ অভিযান ফুঁ পার্টির সদস্যসহ গ্রেফতার ৫ মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন চুনারুঘাটে এক মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বানিয়াচংয়ে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন মাধবপুরে সৈয়দ সঈদউদ্দীন কলেজে নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন

চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা ॥ খাটের নিচ থেকে অস্ত্রসহ যুবক আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগে ধারালো অস্ত্রসহ শামীম নামে এক যুবককে আটক করেছেন পরিবারের সদস্যরা। উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোগাম ঘাট গ্রামের প্রবাসী দুলাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আটক শামীম একই গ্রামের ফটিক মিয়ার ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম সবার অগোচরে আগেই প্রবাসী দুলাল মিয়ার ঘরে প্রবেশ করে পালঙ্কের নিচে লুকিয়ে ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে ঘরের ভেতরে থাকা অবস্থায় তিনি মুঠোফোনে তাঁর সহযোগীদের ডেকে পাঠান। এ সময় ঘরের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাঁকে আটকের চেষ্টা করলে শামীম ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে পরিবারের একজনের কপালে আঘাত লাগে। পরে সদস্যদের দীর্ঘ চেষ্টায় তাঁকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক শামীমের সঙ্গে এই ডাকাতি চেষ্টার ঘটনায় আর কেউ জড়িত ছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com