মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচং-হবিগঞ্জ সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ৬০৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-হবিগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে ঢাকা পঙ্গুহাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতরা হবিগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সকাল ৭ টার দিকে ওই রোডের কালারডোবা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাজশাহীর ড্রাইভার হাবিবুর রহমান (২৫)সহ ট্রাকটি সদরের নতুনবাজার এলাকা থেকে আটক করেছে। ট্রাক নং (ঢাকা মেট্রো-ট-১৬৭৩৮৯)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং অটোরিক্সা ষ্টেশন থেকে হবিগঞ্জগামী অটোরিক্সাটি কালারডোবা নামকস্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বেঁধে যায়। এতে ঘটনাস্থলেই বানিয়াচং সদরের শরীফখানী মহল্লার মরহুম আয়ুব আলীর ছেলে মোঃ পাপ্পু (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত  সদরের লামাপাড়া মহল্লার মোঃ ইলিয়াছ মিয়া ও মিয়াখানী গ্রামের সামছু মিয়া (৪২) কে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ওই রোডেই অটোরিক্সা ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে একমাস যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খান স্মৃতি পরিষদের সদস্য সচিব আরশাদ হোসেন খান বিপলূ। ওই রোডে ধান মাড়াই ও ধান-বন শুকানোসহ অবাধে গৃহস্থালী কাজ করা হয়। এছাড়া গরু-ছাগলের অবাধ বিচরণই ওই সড়কে ঘন ঘন দূর্ঘটনার অন্যতম কারণ বলে এলাকার লোকজন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com