বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চুনারুঘাটে বিজিবির অভিযান কোটি টাকা মূল্যের অবৈধ পণ্যসহ মাদক জব্দ চুনারুঘাটে এসআরবি’র অভিযান ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ বানিয়াচংয়ে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় দেশে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে নিজ নির্বাচনী মাঠে এমপি ফয়সল ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে সেনা সদস্যের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা আলহাজ্ব শাহ ইমরান ও রুকেয়া চৌধুরী ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবিগঞ্জে জাগ্রত তরুণ সংগঠনের নতুন কমিটি অনুমোদন হবিগঞ্জ শহরের রাস্তায় ও রাস্তার পাশে সাটানো ব্যানার, ফেস্টুন ও তোড়ন অপসারণ করছে হবিগঞ্জ পৌরসভা ধুলিয়াখাল থেকে আবারও গ্রেফতার আ.লীগ নেতা চেয়ারম্যান দুলাল চুনারুঘাটে বন বিভাগের অভিযান বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ

বানিয়াচংয়ে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হোসাইন।
দুপুর ১টায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনও মোঃ ইকবাল হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, “বানিয়াচং বিশ্বের সবচেয়ে বড় গ্রাম। এই ঐতিহ্যবাহী গ্রামের পাশাপাশি পুরো উপজেলাকে কীভাবে আরও সুন্দরভাবে গুছিয়ে আনা যায় এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা যায়, সে বিষয়ে আমরা সবাই মিলেমিশে উদ্যোগ নেবো।”
সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও মোঃ ইকবাল হোসাইন উপজেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “কাজ শুরু করলে কাজের মাধ্যমেই বোঝা যাবে আমরা কতটুকু সফল হতে পারছি। এজন্য আমাকে কিছুটা সময় দিতে হবে। বানিয়াচংকে একটি সুন্দর ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা একান্ত প্রয়োজন।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, সিনিয়র সাংবাদিক মোঃ মোশারফ হোসাইন, এসএম খোকন, সাহিদুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমেদ আরজু, সাংবাদিক আতাউর রহমান, আক্তার হোসেন আলহাদী, শেখ নুরুল ইসলাম, হৃদয় হাসান শিশির, রাজু খান, এখলাছুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং নবাগত ইউএনওকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com