বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চুনারুঘাটে বিজিবির অভিযান কোটি টাকা মূল্যের অবৈধ পণ্যসহ মাদক জব্দ চুনারুঘাটে এসআরবি’র অভিযান ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ বানিয়াচংয়ে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় দেশে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে নিজ নির্বাচনী মাঠে এমপি ফয়সল ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে সেনা সদস্যের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা আলহাজ্ব শাহ ইমরান ও রুকেয়া চৌধুরী ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবিগঞ্জে জাগ্রত তরুণ সংগঠনের নতুন কমিটি অনুমোদন হবিগঞ্জ শহরের রাস্তায় ও রাস্তার পাশে সাটানো ব্যানার, ফেস্টুন ও তোড়ন অপসারণ করছে হবিগঞ্জ পৌরসভা ধুলিয়াখাল থেকে আবারও গ্রেফতার আ.লীগ নেতা চেয়ারম্যান দুলাল চুনারুঘাটে বন বিভাগের অভিযান বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ

চুনারুঘাটে সেনা সদস্যের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের কাপুরিয়া গ্রামের সেনা সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ১৬ জনের বিরুদ্ধে। এ সময় বাদী ও তার পুত্রবধূকে মারধর এবং মামলা-মোকদ্দমা করলে হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, হামলা ও লুটপাট শেষে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার সময় বাদী ও তার পরিবারের সদস্যদের মামলা করলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বাদী ও তার পুত্রবধূকে উদ্ধার করেন। এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। বিভিন্ন সময় ইউপি সদস্য ও ব্যবসায়ীদের কাছে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে টাকা দাবি করার অভিযোগও রয়েছে।
বাদী মোছাঃ রেজিয়া খাতুন অভিযোগে উল্লেখ করেন, তার স্বামী অসুস্থ। এক ছেলে সেনাবাহিনীতে চাকরির সুবাদে ঢাকায় এবং অপর ছেলে লেখাপড়ার কারণে সিলেটে অবস্থান করেন। ফলে তিনি অসুস্থ স্বামী ও পুত্রবধূকে নিয়ে বাড়িতে বসবাস করেন।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে বিচারাধীন থাকা সত্ত্বেও অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছেন।
এ ঘটনায় মোছাঃ রেজিয়া খাতুন ২৩ নভেম্বর তারিখে চুনারুঘাট থানায় ১৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হলেন মোঃ জয়নাল মিয়া (২৮), মোঃ শাকিল মিয়া (২০), মোঃ সপু মিয়া (৩০), মোঃ নজির মিয়া (৩০), মোঃ বিলাল মিয়া (৩২), মোঃ রুবেল মিয়া (২৮), মোঃ কাউসার মিয়া (৩৩), মোঃ সোয়েব মিয়া (২৫), মোঃ আব্দাল মিয়া (৩৮), আক্কাছ মিয়া (৩৬), মোঃ জিহাদ মিয়া (২৫), মোঃ ফয়সল মিয়া (২৬), মোঃ লিটন মিয়া (৩২), মোঃ সানু মিয়া (৩৫), পিতা-মোঃ খুরশেদ মিয়া, মোঃ রাসেল মিয়া (৩০), মোঃ শাহ আলম (৩০)।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com