প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘জাগ্রত তরুণ সংগঠন, হবিগঞ্জ’-এর আগামী ৬ মাসের জন্য ২৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৩ নভেম্বর ২০২৬ ইং তারিখ (সোমবার) সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সর্বসম্মত সিদ্ধান্ত এবং সংগঠনের প্রতিষ্ঠাতা পরিষদের অনুমোদনক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ছান্টু শুক্লবৈদ্যকে সভাপতি এবং শেখ মাহতাবুল আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি সাজন দাশ জীবন, সহ-সভাপতি প্রান্ত রায় ও অনিম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী তোহায়া, যুগ্ম সাধারণ সম্পাদক অয়ন দাশ, সাংগঠনিক সম্পাদক শুভ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক: আলিফ রায়হান, অর্থ সম্পাদক রায়হান সাজু, সহ-অর্থ সম্পাদক তাজিম চৌধুরী, দপ্তর সম্পাদক তুষার মাহমুদ তুহিন, সহ-দপ্তর সম্পাদক এনামুল হক রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিম তালুকদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হোসাইন রিয়াদ, সমাজকল্যাণ সম্পাদক সাইফ আহমেদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক অভিজিৎ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৌখিন সৌম্য, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রিয়া নন্দী, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সিতেষ দাশ নোলক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দ্বীপ দাশ, ধর্ম বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজবাহ উদ্দীন শান্ত, তারেক আহমেদ সোহাগ, তাজুল ইসলাম, অপু দাশ, মো. রাফি বিন আলম, সবজিৎ সূত্রধর ও রৌদ্র দাশ ইমন। নবনির্বাচিত কমিটি আগামী ৬ মাস সংগঠনের গঠনতন্ত্র ও আদর্শ সমুন্নত রেখে আর্তমানবতার সেবায় ও সামাজিক উন্নয়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।