শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ইকরামে হিন্দু মহিলাকে জোর পূর্বক ধর্ষণ ॥ ঘটনা দামা চাপা দিতে মাতবরদের দৌড়ঝাপ

  • আপডেট টাইম সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে তিন সন্তানের জননী এক হিন্দু মহিলাকে জোর পূর্বক ধর্ষন করেছে এক লম্পট। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর দেড়টার দিকে ওই গ্রামের পার্শ্ববর্তি হাওরে। ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য মাতবররা দৌড়ঝাপ শুরু করেন। জানা যায়, গতকাল দুপুরে গোড়াখালি গ্রামের সুনিল দাশের স্ত্রী তিন সন্তানের জননী ওই গ্রামের পার্শ্ববর্তি গ্রামের হাওরে গোবর খোড়াতে যায়। এসময় ইকরাম পূর্ব গ্রামের মধু মিয়ার লম্পট পুত্র শাহ আলম মহিলাকে ঝাপটে ধরে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই ধর্ষিতা গ্রামে গিয়ে বিষয়টি লোকজনকে অবহিত করলে মুরুব্বিরা ইকরাম গ্রামের মুরুব্বিদের বিষয়টি অবহিত করেন। এদিকে ধর্ষিতার পরিবার নিরিহ ও হিন্দু সম্প্রদায়ের হওয়ায় ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা দায়েরে ভয় পাচ্ছে বলেন জানান এলাকার লোকজন। ধর্ষনের খবর পেয়ে সুজাতপুর তদন্ত কেন্দের ইনচার্জ আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ধর্ষিতার জবানবন্দি গ্রহন করেন। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী জানান, ধর্ষনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়। এখনো কোন মামলা হয়নি। ভিকটিমের পরিবার যদি মামলা দায়েরে ভয় পান তাহলে প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হবে। এ ব্যাপারে সুজাতপুর ইউপি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ জানান, প্রথমে বিষয়টি আমাকে অবগত করা হয়নি। পরে বিকেলে আমাকে জানালে আবারো পুলিশ নিয়ে ওই এলাকা পরিদর্শণ করি। আমি অভিযোক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই। এবিষয় নিয়ে ওই মহিলার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ইকরাম গ্রামের সাবেক মেম্বার মো রঙ্গু মিয়া জানান, আমরা ইকরামবাসী এঘটনার নিন্দা জানাই। এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com