শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ফ্রান্স বাংলাদেশ দূতাবাসে জাতির জনকের জন্মদিন পালন

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০১৫
  • ৪৮৪ বা পড়া হয়েছে

নয়ন মামুন, প্যারিস থেকে ঃ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস।
গত মঙ্গলবার সকাল দশ ঘটিকায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ রাষ্ট্রদূত, দূতাবাসের  কর্মকর্তাবৃন্দ ও ফ্রান্স আওয়ামী লীগ নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সভাপতিত্বে আলেচনা সভায় দূতাবাসের হেড অফ কাউন্সিলার হযরত আলী খাঁন এর  সঞ্চালনায়  রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ফারহানা আহমদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন রাষ্ট্রদূত এম শহীদূল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সিলার ফিরোজ উদ্দীন এবং বঙ্গবন্ধুর জিবনী নিয়ে আলোচনা সভায় হাইকমিশনার শহিদুল ইসলাম। জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমদ সেলিম, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমদ, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি ওয়াহিদ বার তাহের, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা এনামুল হক, মাসুদ হায়দার, ফয়ছল উদ্দীন, শাহীন, সহ ফ্রান্স আওয়ামীলীগের নেতারা।
চিত্র্কাংন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে এসময় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ ওয়াহিদুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com