বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুবিদপুরে শিশু অধিকার বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
  • ৫৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে দু’দিন ব্যাপী শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল সকাল ৯টায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কনভার্জেন্স সমন্বয় কমিটির সভাপতি চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। শিশু বিকাশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ফ্রিল্যান্স সাংবাদিক এবং বানিয়াচং ৪নং সদর ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। কর্মশালার বিভিন্ন সেশনে বক্তৃতা করেন শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ কায়ছার রহমান, হবিগঞ্জ জেলা এলসিবিসিই অফিসার প্রতিমা দেব, বানিয়াচং উপজেলা এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, সোশ্যাল ওয়ার্কার সৈয়দ সুহেল রানা। কর্মশালায় ইউ.পি সচিব সকল সদস্য স্কুল শিক্ষক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শক ও সহকারীগণ অংশ গ্রহণ করছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার এম.এন. জিয়াউল হাসান কর্মশালায় বক্তৃতা করবেন। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার, স্থানীয় সরকারের উপ-পরিচালক দিলীপ কুমার বনিক। এদিকে বিভাগীয় কমিশনার বানিয়াচং উপজেলা পরিষদ সভা কক্ষে আজ সকাল ১০টায় ৩দিন ব্যাপী এলসিবিসিই কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখবেন বলে ইউনিসেফের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার জয়া আদিত্য নিশ্চিত করেছেন। পথিমধ্যে তিনি এম.এন. জিয়াউল হাসান ব্র্যাকের পরিচালিত প্রাইমারী স্কুল পরিদর্শন করবেন বলেও জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com