সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৬১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে হবিগঞ্জ-লাখাই-সড়াইল আঞ্চলিক মহাসড়ক ॥ কাজের উদ্বোধন করবেন হুইপ জি কে গউছ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ॥ ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন ॥ ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শহরে চিরাকান্দি এলাকায় খেলনা রিভলবার নিয়ে যুবক আটক সদর থানা পুলিশের অভিযান ৩ পলাতক আসামি আটক চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযান ॥ ২ নেতা গ্রেপ্তার লাখাইয়ে পুলিশের চেকপোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি বাসদের ৪৬-তম ও রুশ বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ১১ দিন পর আহত সইদা মিয়ার মৃত্যু লাখাইয়ের যুবক নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক

লাখাইয়ে পুলিশের চেকপোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার কালাউক বাজারে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে পুলিশ। গতকাল রোববার (২২শে নভেম্বর) বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ কালাউক বাজারে এই চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে দায়িত্ব পালন করেন লাখাই থানার এসআই ফারহান। তাঁর নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে তাঁর সঙ্গে আরও দুই কনস্টেবল দায়িত্বরত ছিলেন। বিকেল থেকে চলা এই কার্যক্রমে বাজার ও আশপাশের সড়কে চলাচলকারী যানবাহনের ওপর নজরদারি বাড়ানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ চেকপোস্ট চলাকালে সিএনজি, টমটম ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। পাশাপাশি যাত্রীদের ব্যাগ ও অন্যান্য মালামালও নিয়ম অনুযায়ী তল্লাশি চালানো হয়। এ সময় চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল যাচাই করে দেখেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com