সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৬১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে হবিগঞ্জ-লাখাই-সড়াইল আঞ্চলিক মহাসড়ক ॥ কাজের উদ্বোধন করবেন হুইপ জি কে গউছ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ॥ ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন ॥ ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শহরে চিরাকান্দি এলাকায় খেলনা রিভলবার নিয়ে যুবক আটক সদর থানা পুলিশের অভিযান ৩ পলাতক আসামি আটক চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযান ॥ ২ নেতা গ্রেপ্তার লাখাইয়ে পুলিশের চেকপোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি বাসদের ৪৬-তম ও রুশ বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ১১ দিন পর আহত সইদা মিয়ার মৃত্যু লাখাইয়ের যুবক নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক

লাখাইয়ের যুবক নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

লাখাই প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাল নোটসহ শফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃত যুবকের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায় বলে জানা গেছে।
গতকাল রবিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে নাসিরনগর উপজেলা সদরের হাঁস-মুরগির বাজারে এ ঘটনা ঘটে। আটক শফিকুল ইসলামের ভাষ্যমতে, তার বাড়ি লাখাই উপজেলার নখলাউক গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর বাজারে এক মহিলার কাছ থেকে মুরগি কেনার সময় ১ হাজার টাকার একটি জাল নোট দেন শফিকুল ইসলাম। টাকা হাতে নিয়ে মহিলার সন্দেহ হলে পাশে থাকা তৌকির নামের এক যুবককে নোটটি আসল কি না তা যাচাই করে দেখতে বলেন। তৌকির টাকাটি হাতে নিতেই শফিকুল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে নাসিরনগর থানার সাব ইন্সপেক্টর (এসআই) আশরাফ জানান, দুটি এক হাজার টাকার জাল নোটসহ ওই যুবককে আটক করে জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, এ চক্রের সাথে আর কারা জড়িত এবং কীভাবে জাল টাকা প্রস্তুত করা হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com