শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

খালেদা জিয়ার ও তারেক রহমানের উপর গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছেন সাবেক যুবদল নেতৃবৃন্দ। গতকাল সকাল ১১টার দিকে স্থানীয় ঈদগাহ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এক পথসভায় মিলিত হয়।
জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম মতিনের সভাপতিত্বে ও যুবদল নেতা এসএম মানিকের পরিচালনায় অনুষ্টিত পথসভায় বক্তারা বলেন, বর্তমান অবৈধ ফেস্টিট আওয়ামী সরকার বাকশালী কায়দায় ক্ষমতায় টিকে থাকার জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ ২০ দলীয় জোটের সকল নেতাকর্মীর উপর মিথ্যা মামলায় জেল-জুলুম করে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অবিলম্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল রাজবন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সচল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ট নির্বাচন দেয়ার দাবী জানান।
এতে বক্তব্য রাখেন, জেলা যুবদল নেতা আবুল কামাল আজাদ, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মালেক, মখলিছ, মাওলানা নজরুল ইসলাম, রাজিব আহমেদ, মন্নান, জুনেদ, ওয়াহেদ, মোঃ সেলিম মিয়া, মোঃ ছালেক মিয়া, আনিস, সোহেল, মোঃ সোহাগ, সাগর, মোঃ হৃদয়, তারা মিয়া, মোঃ আক্তার, আবদাল, জিসান, আনিস, রহমত আলী, আব্দুর রহমান, বাচ্চু, মাসুদ, ফুল মিয়া, সানাউল্লাহ, রাসেল মিয়া, জামাল, ইব্রাহিম, আশরাফুল, ফয়সল, পারভেজ, কাশেম, রাজু, শামীম, ফয়সল, মাসুদ, শাহীন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com