শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মানচেস্টারে এমপি আবু জাহিরের সাথে ইমপ্রেস ফাউন্ডশনের সাংবাদিক সন্ধ্যা

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০১৫
  • ৬০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাজ্য সফররত এমপি অ্যাডঃ মোঃ আবু জাহিরের সাথে গ্রেটার মানচেস্টারে বসবাসরত বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদের নিয়ে ইমপ্রেস ফাউন্ডেশন ও বাংলাটিভির মানচেস্টার প্রতিনিধি আব্দুল মতিনের আয়োজনে স্থানীয় একটি সেন্টারে সাংবাদিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। মানচেস্টারের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহাজালাল মসজিদ ও ইসলামি সেন্টারের সাবেক চেয়ারম্যান মান্নান খানের সভাপতিত্বে ও চ্যানেল এসের প্রতিনিধি সৈয়দ সাদেকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু সায়িদ চৌধুরী সাদি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ট্রাস্ট ইন্টারন্যাশনাল চেয়ারম্যান সুফি মিয়া খন্দকার, কাউন্সিলার ফারুক আহমেদ, শেফালী আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান মিজান। উল্লেখযোগ্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের মানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল, চ্যানেল এসের শাহ কাইয়ুম, বাংলা টিভির তাছাদ্দুক হোসাইন বাহার, সিতু চৌধুরী, আকরাম হোসাইন, কলমদর তালুকদার, সাব্বির আহমেদ শুভ, ফকরুল আলম এনটিভি, এহসানুল হক, মোঃ আজাদসহ গ্রেটার মানচেস্টারের বিভিন্ন শহর থেকে আগত সাংবাদিকবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন আনোয়ার চৌধুরী, রনক চৌধুরী, নাজিম উদ্দিন, সিলিক উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির তার জন্য এ আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। বিশেষ করে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম, হবিগঞ্জ মেডিকেল কলেজসহ হবিগঞ্জের ব্যাপক উন্নয়নের কথা বলেন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com