শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরের সুরমা মহোৎসবের ভূমি নিয়ে দুই পক্ষের বিরোধ ॥ ক্রয় বিক্রয়ে আদালতের নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬২৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের সুরমা তেলিয়াপাড়া হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসবের ভূমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। মহোৎসব কমিটির সাবেক সেক্রেটারী দিলীপ পাল ওই জায়গা নিজ নামে দখল এবং বিক্রির চেষ্টা করলে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। মহোৎসব কমিটির পক্ষে বর্তমান সেক্রেটারী রিপন পাল বাদী হয়ে হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ ১ম আদালতে একটি স্বত্ব মামলা দায়ের করেন। গতকাল মামলার শুনানী শেষে আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় ভূমি ক্রয় বিক্রয় ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা জারী করেন। মহোৎসবের পক্ষে মামলা শুনানী করেন এডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com